কার্গো ট্রাকের চাপায় বাসের ১৯ যাত্রী আহত

সময় ট্রিবিউন | ৭ অক্টোবর ২০২১, ০৫:২৫

কার্গো ট্রাকের চাপায় যাত্রীবাহী বাসের ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় প্লাস্টিক বোতলে মিনারেল ওয়াটার বোঝাই একটি কার্গো ট্রাকের চাপায় যাত্রীবাহী বাসের ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসটি যাত্রী নিয়ে লামা থেকে চকরিয়ায় এবং কার্গো ট্রাকটি মিনারেল ওয়াটাসহ মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে লামা বাজারে যাচ্ছিল। এ সময় বাসটি পাহাড়ে ওঠার সময় কার্গো ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে চাপা দেয়। পরে লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাসে ৪৯ জন যাত্রী ছিল। আহতদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ দুর্ঘটনার পরপরই কার্গোর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার রায়হান জান্নাত বিলকিচ সুলতানা বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে মোট ১৯ জন আহত রোগী আসেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ও গুরুতর তাঁদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ৩ জনতে লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে, বাসের ড্রাইভার আনোয়ার হোসেন ও মো. রফিকের প্রাণের আশঙ্কা রয়েছে।

লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আলমগীর বাস কার্গোর মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

লামা ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনায় এত হতাহত হয়েছে যে আমরা কাকে রেখে কাকে নিব বুঝতে পারছিলাম না। আহতদের দ্রুত উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর