স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

সময় ট্রিবিউন | ৭ অক্টোবর ২০২১, ০৩:৩৫

মরদেহ-প্রতীকী ছবি

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রুখসানা বেগমকে (৫৫) হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী হবিবুর রহমান।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, ভোর পৌঁনে ৫টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করেন হাবিবুর রহমান। তিনি তার স্ত্রীকে বিছানা ছাড়তে বলায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর তার স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে রুখসানা বেগম সেখানেই প্রাণ হারান। পরে সকালে থানায় গিয়ে তিনি স্ত্রীকে হত্যার কথা জানান।

এই ঘটনায় নিহতের ভাই নুরুল হক রানীশংকৈল থানায় মামলা করেছেন। তবে, তিনি হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, তা পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের