ঝিনাইদহে আদালতে বিস্ফোরণ, নিহত ১

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২২:০৯

সংগৃহীত

ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা র‌্যাক তৈরির কাজের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও এক পুলিশ সদস্যসহ আরও চারজন শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বিস্ফোরণের একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে মাটিতে পড়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা র‌্যাক তৈরির কাজ চলছিল। এ সময় তারা কাজের জন্য ভেতরে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিল। পরে র‌্যাক বানানোর সময় কোনোভাবে বিস্ফোরণের ঘটেছে। ধারণা করা হচ্ছে, কোনো সিলিন্ডার থেকে এই ঘটনা ঘটেছে।’

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। তাদের সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর