ট্রেনের ধাক্কায় ঢাবি শিক্ষকের মৃত্যু

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ০৬:০৭

শুক্রবার বিকালে নলছাটা এলাকায় ‘অরক্ষিত’ রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে-ছবি সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা আব্দুর রহিম খাঁন (৭২) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় তার স্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন।

শুক্রবার বিকালে নলছাটা এলাকায় ‘অরক্ষিত’ রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সাহাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন আব্দুর রহিমের স্ত্রী দিলজুয়ারা খানম (৬৩) এবং কার চালক সোলেমান মিয়া (৩২)।

এসআই প্রদীপ জানান, আব্দুর রহিম দম্পতি রাজধানীর মিরপুরে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকতেন। ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রাইভেটকারযোগে কালীগঞ্জ হয়ে ঢাকায় ফিরছিলেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারটিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

প্রদীপ জানান, এতে প্রাইভেটকারটি যাত্রী ও চালকসহ ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী ও চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুর রহিম খাঁনকে মৃত অবস্থায় এবং তার স্ত্রী দিলজুয়ারা খানম ও তাদের গাড়ি চালক সোলেমানকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

পরে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে তিনি জানান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমাদুল জাহেদী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর