গোপালগঞ্জে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

ফাইল ছবি

গোপালগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অমিতোষ হালদার (২৬) নামের ওই ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার গভীর রাতে তিনি বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

অমিতোষ হালদার গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের গোপেন্দ্র হালদারের ছেলে।

দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন অমিতোষ হালদার। তার এভাবে মৃত্যুকে কেউ মেনে নিতে পারছেন না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই ছাত্র গত এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে অনেকটা নিশ্চুপ ছিলেন।

গতকাল বুধবার রাতের বেলায় বাবা-মাকে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়ে সে গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে লাশ স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর