সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

প্রতীকী ছবি

সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া মো. জইন উদ্দিন (৮০) সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন সতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তার হাজতি নং ছিল ৭১৪৮/২১।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বলেন, বৃদ্ধ মো. জইন উদ্দিনকে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত কোনো ঘটনায় ৪২০ ধারায় মামলা ছিল।

তিনি বলেন, গতকাল রাতে বুকে ব্যথার কথা জানান জইন উদ্দিন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর