পঞ্চগড়ে বজ্রপাতে নিহত এক, আহত ৪

পঞ্চগড় প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে রঞ্জিত বর্মন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। জানা যায়, নিহত রঞ্জিত বর্মন একই এলাকার ভুজেন চন্দ্র বর্মনের ছেলে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরিবাড়ি এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, রঞ্জিত বর্মন রসেয়া জামুরিবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে অন্যদের মত আড্ডা দিচ্ছিলেন। রাতে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে চায়ের দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রঞ্জিতসহ আরও চার জন আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত বর্মনকে মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর