চট্টগ্রামে নালায় পড়ে কলেজশিক্ষার্থী নিখোঁজ

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৪

আগ্রাবাদে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যাওয়া সেহেরীন মাহবুব সাদিয়া নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম-ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় পড়ে এক কলেজ নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের টিম নিখোঁজ ছাত্রীর সন্ধানে নালায় তল্লাশি চালাচ্ছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যান সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামের ওই শিক্ষার্থী।

তিনি নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়িতে।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, মামার সঙ্গে আগ্রাবাদ শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন সেহেরীন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত নালায় পড়ে যান।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, সন্ধ্যায় বৃষ্টির পর নালায় পানি জমে আছে। ময়লা-আবর্জনাও আছে। নালার পাশে কোনো রিটেইনিং ওয়াল। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালা বুঝতে না পেরে সম্ভবত পড়ে যান। ফায়ার সার্ভিসের টিম স্ক্যাভেটর দিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এর আগে, গত ২৫ আগস্ট বৃষ্টির মধ্যে নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ নামে এক সবজি বিক্রেতা। গত এক মাসেও তার খোঁজ মেলেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর