পুকুরে বিষ প্রয়োগ, মরে ভেসে উঠলো পাঁচ লাখ টাকার মাছ

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি পুকুরে বিষক্রিয়ায় প্রায় পাঁচ লাখ টাকার মাছে মরে ভেসে উঠেছে। মালিকদের অভিযোগ কেউ রাতে পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মরে ভেসে উঠছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার গাজিরচটের দরগার পাড়া এলাকার রাশেষ ভূইয়া ও শাহেদ মীরের লিজের পুকুরে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ছয় মাস আগে দেড় বিঘার ওই পুকুরে প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়েছিল। এর মধ্যে রুই, কাতল, সিলভার কার্প, গ্রাস কার্প, কালবাউস ও তেলাপিয়া মাছ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এই পুকুরটি রাশেদ ভূঁইয়া ও শাহেদ মীর নামে দুইজন লিজ নিয়ে মাছ চাষ করছেন।

ভুক্তভোগী রাশেদ ভূঁইয়া বলেন, আর কিছুদিন গেলেই মাছগুলো বিক্রি করতে পারতাম। বিক্রির মত একটি সাইজে চলে আসছিল। পানিটা একটু কমলেই মাছগুলো বিক্রি করতাম। আমাদের এই পুকুরে প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে, পানি টেস্ট করা হচ্ছে, অক্সিজেন টেস্ট করা হচ্ছে। কালও আমি মিটার দিয়ে এমনিয়া টেস্ট করেছি। আজ সকাল বেলা থেকেই আমার মাছগুলো মরে ভেসে উঠছে। আমি এসে দেখি মাছ সব ভেসে উঠছে। পানির উপর বিষের কিছু নমুনাও পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, কেউ আমার এমন শত্রুতা করছে। কিছু মাছ পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে যেগুলো একটু পরপর ভেসে উঠছে। কিছুদিন আগে জলিল ও তার ভাই একটি বিচারের জন্য আমার কাছে এসেছিলো। তাদের বিচার আমি করি নাই দেখে তারা এমন করতে পারে বলে আমার সন্দেহ।

আরেক ভুক্তভোগী শাহেদ মীর বলেন, কাল দুপুরে দেখলাম মানুষ গোসল করছে, পুকুরের পানি পরিষ্কার। কিন্তু আজ সকালেই দেখি পানি কালো কালো হয়ে যাচ্ছে। আর আমার মাছগুলো সব মরে ভেসে উঠছে। আমি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবো। আমরা থানায় যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর