করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার-ফাইল ছবি

করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, সমাজের সকল শ্রেণি পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ মাঠে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। একইসঙ্গে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের ১০ টাকায় চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন করে অতিদরিদ্র উপকারভোগী অন্তর্ভুক্ত করে সেপ্টেম্বর থেকেই চাল বিতরণ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছে বার বার। অল্প কিছুদিনের মধ্যে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর আগে বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ মাঠে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর