বাসচাপায় নিহত অটোরিকশার ২ যাত্রী

বগুড়া প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

ছবিঃ সংগৃহীত

বগুড়ায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের ঝোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

উপশহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তারা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওই সময় রংপুরগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন।স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আনোয়ারা ও হামিদুনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে এখনও আমরা শনাক্ত করতে পারিনি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর