বান্দরবানে পাহাড় ধস, ২ জনের লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

সংগৃহীত

বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পাহাড়ের ঝিরিতে নিখোঁজ ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদরের চিম্বুক সড়কের লাইমি পাড়ার কাছে ঝিরিতে লাশ দুইটি পাওয়া যায়। নিহতদের নাম প্রদীপ ত্রিপুরা (৭) ও বাজিরুম ত্রিপুরা(১২)।

এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মধ্যে ভাই-বোনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও তাদের মা কৃষ্ণাতী ত্রিপুরা (৪৫) এর খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় ধসে নিখোঁজদের মধ্যে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মায়ের লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে বান্দরবান সদরের চিম্বুক সড়কের সাংঙ্গে ত্রিপুরা পাড়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঝিরির পানিতে ভেসে গিয়ে কৃষ্ণতী ত্রিপুরা, তার ছেলে প্রদীপ ত্রিপুরা মেয়ে বাজিরুম ত্রিপুরা নিখোঁজ হয়। স্থানীয়রা রাতে অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাওয়া যায়নি। পরে সকালে তাদের লাশ দেখতে পেয়ে পাড়া বাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের