পাহাড়ের ঝিরির স্রোতে ভেসে গেল ২ সন্তানসহ মা

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৫

ঝিরি-ছবি: সংগৃহীত

বান্দরবানে পাহাড়ের রাঙাঝিরিতে গোসল করতে গিয়ে স্রোতে ২ সন্তানসহ মা নিখোঁজ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। তারা হলেন- সাঙ্গাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুঙ ত্রিপুরা (১২) এবং ছেলে প্রদীপ ত্রিপুরা (৭)। তবে আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন।

স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের সাংঙ্গাই ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের জুম খামার থেকে ফেরার পথে রাঙাঝিরি পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪ জন। এ সময় হঠাৎ প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাড়াহুড়া করে রাঙাঝিরি থেকে উঠার সময় পা পিছলে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মা এবং দুই শিশু।

খবর পেয়ে স্থানীয়রা রাঙাঝিরিসহ আশপাশের পাহাড়ের ছড়ামুখ গুলোতে নিখোঁদের খোঁজাখুঁজি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানান, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে গোসল করতে নামে। এ সময় প্রবল বর্ষণ শুরু হলে ঝিরি থেকে উঠার সময় পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়। কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা প্রাণে বেঁচে গেলেও অপর ৩ জন পাহাড়ি ঢলে ভেসে যায়। তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর