মোটরসাইকেল দুর্ঘটনা: দুই দুলাভাই ও শ্যালকের মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৮

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০), চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪)। এর মধ্যে ইউসুফ আলী ও নাহিদ শিকদার সম্পর্কে ভায়রা। রনি মিয়া ওই দুজনের শ্যালক।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া এলাকায় নাটারাম-পদাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ আলী ও নাহিদ শিকদারের শ্বশুরবাড়ি বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে। তাঁরা গত রোববার সেখানে বেড়াতে এসেছিলেন। ইউসুফ আলী ও নাহিদ শিকদার গতকাল রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে নিয়ে স্থানীয় পদাগঞ্জ বাজারে যাচ্ছিলেন।

মোটরসাইকেল চালাচ্ছিলেন ইউসুফ আলী। খিয়ারপাড়া এলাকায় গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার।

এলাকার লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। দ্রুত নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটা থেকে দেড়টার মধ্যে ওই দুজন মারা যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, একই মোটরসাইকেলে চেপে তিনজন বাজারে যাচ্ছিলেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খুবই মর্মান্তিক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর