২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:১১

কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-ফাইল ছবি

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুর রউফ ওরফে মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দী গ্রামের মৃত হাকিম ফরাজীর ছেলে।

জেল সুপার আব্দুল জলিল জানান, মাওলানা আব্দুর রউফ হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ২০১৬ সালের ২ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, মাওলানা আব্দুর রউফ বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানার ২০০০ সালের এক মামলার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০০৪ সালের মতিঝিল থানার মামলায় ৩০ বছর সশ্রম ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় ৩০ বছর সশ্রম, ২০০১ সালের রমনা থানার মামলায় ৩০ বছর সশ্রম এবং ২০০৫ সালের ফরিদপুরের কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের