পাচারকালে লক্ষাধিক মূল্যের ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ

বরিশাল প্রতিনিধি | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৭

ছবিঃ সংগৃহীত

বিআরটিসি বাসে করে খুলনায় পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যদিও কচ্ছপগুলোর সঙ্গে কাউকে পাওয়া যায়নি। 

শনিবার (০৪ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধারকৃত ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে। 

নগরীর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলীতে অভিযান চালিয়ে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রী বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কাশিপুর বন বিভাগের ছয় একর জমির ওপর একটি পুকুর রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক সেখানে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কচ্ছপগেুলো বিকেল সাড়ে ৪টার দিকে অবমুক্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর