কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত এক

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলার ১০৫৪ এর কাছে এ গুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শহিবর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। তিনি কাউনিয়ারচর গ্রামে শশুরবাড়ি এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শহিবর রহমানসহ কয়েকজনের একটি দল সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশি ওই দলকে উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন শহিবর। পরে সাথের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যান তিনি। শনিবার সকালে পুলিশ শহিবরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘নিহত শহিবরের পরিবারের দাবি, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিল। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন সদর দফতরের হাবিলদার সহকারী মুকিব জানান, শনিবার ভোরে সীমান্তে ৩/৪ রাউন্ড গুলির শব্দে সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল দল নৌকা নিয়ে গিয়ে কাউকে দেখতে পায়নি। পরে স্থানীয়দের মারফত শহিবর রহমানের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে জানায় বিজিবি।

বিজিবি সদস্য মুকিব বলেন, ‘গুলির শব্দ শুনতে পেলেও বিষয়টি বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর