বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া পূর্বপাড়া বওলাকান্দা গ্রামের শুকুর মাহমুদ (৬৫) ও তার ছেলে মিরাজ উদ্দিন (২৪)। তারা দুইজন কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। 

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সকালে জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন কৃষক শুকুর মাহমুদ। তবে বিকেল হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় বাবার কাছে যান ছেলে মিরাজ। এ সময় তিনি জমিতে বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কাছে ছুটে যান। এতে বাবার সঙ্গে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন।  

তিনি আরও বলেন, স্থানীয়রা সন্ধ্যার দিকে টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর