সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর মারা গেছেন

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন-ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন (৬৫) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী ছিলেন।

এমপির ব্যক্তিগত সহকারী শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

সাংসদ হাসিবুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে ১৯৫৬ সালের ১৬ জুন জন্মগ্রহণ করেন। তিনি রাজনৈতিক জীবনের শুরুর দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র। তিনি প্রথমেবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সাংসদ নির্বাচিত হন। পরে দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি ১৯৯৮ সালে সাংসদ পদ হারান।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত হাসিবুর রহমান শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর