ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২১, ০১:৫৫

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দার এরশাদ আলীর ছেলে রাশেদ মিয়া (৪৫) নামে এক মাছচাষির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বাইরে থেকে এসে ঘরে ঢোকেন রাশেদ। এ সময় তার আট বছরের ছেলে মাহিনকে বলেন, ‘তুমি অন্য ঘরে যাও। আমি ঘুমাবো, আমাকে বিরক্ত করো না।’ এ কথা বললে ঘর থেকে বের হয়ে যায় মাহিন। কিছুক্ষণ পর ঘরে জোরে শব্দ হলে সবাই এসে দেখে রাশেদ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মাছ চাষ করতে গিয়ে রাশেদ ঋণগ্রস্ত হয়ে পড়েন। মাছ চাষে লোকসানের কারণে তিনি ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর