মেহেরপুরে ছিনতাইকারীর গুলিতে নিহত ব্যাংক এজেন্ট

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২৩:৫৫

প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলায় ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন খাদেমুল ইসলাম (৩৫)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আমঝুপি-গাড়াডোব সড়কের খোকসায় এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। তিনি একই উপজেলার কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

কয়েকজন পথচারীরা জানান, গাড়াডোব থেকে আমঝুপি যাচ্ছিলাম। খোকসা নামক স্থানে রাস্তার পাশে একটি আম বাগানে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে গিয়ে দেখি একজন লোক পড়ে আছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পারভেজ হোসেন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুরে পৌঁছলে তার মৃত্যু হয়।

নিহত খাদেমুল ইসলামের ছোট ভাই আরফান জানান, খাদেমুল বাড়ি থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে মোটরসাইকেলযোগে গাংনীর দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়াডোব রাস্তার খোকসা নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ হয়ে খাদেমুল ইসলাম চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, নিহত খাদেমুলের ব্যাগে থাকা ৪৬ লাখ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের