সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৭:৫৯

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনজন আজ ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন। পাঁচলিয়া বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত তিনজন হলেন উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গ্রামের হায়দার আলী (৬০), একই গ্রামের অটোরিকশাচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।

ওসি বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর