নোয়াখালীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ১৯:১১

সংগৃহীত

নোয়াখালীতে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় জেলার সুধারাম ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকৃতরা হচ্ছে- সুধারাম উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদের মেয়ে নার্গিস আক্তার ওরফে নিপু (৩০), সেনবাগ উপজেলার মৃত ছায়েদুল হক পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন শিপন (৪২), কাবিলপুর ইউনিয়নের আলী আকবরের ছেলে হামিদুর রশীদ লস্কর (২৭)।

গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে মাদক কারবারি নার্গিস আক্তার ওরফে নিপুকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন হাসপাতালের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা রয়েছে।

অপরদিকে, সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলালের বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবাসহ শিপন ও লস্করকে গ্রেফতার করা হয়। শিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও মাদক আইনে একটি মামলা রয়েছে।

জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর