করোনায় চট্টগ্রামে ১০ ও কুষ্টিয়ায় ৫ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ১৮:০৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এনিয়ে মহানগর এলাকার ৬৭৫ ও উপজেলা পর্যায়ের ৫১৮ জনসহ মোট এক হাজার ১৯৩ জন মারা গেছেন।

একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১১৬ জন ভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭১ হাজার ৩২৫ জন ও ২৬ হাজার ৩৪৫ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ছয় জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়ার আট জন, বাঁশখালী উপজেলার তিন জন, আনোয়ারার তিন জন, পটিয়ার সাত জন, বোয়ালখালীর পাঁচ জন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের ৩৪, ফটিকছড়ির সাত জন, হাটহাজারীর ২৩ জন ও ১১ জন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে তিন জন মারা গেছেন। একই সময়ে ২৭১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩৪ শতাংশ।

মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৯১ জন।

তিনি আরও বলেন, মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে হাসপাতালে ১২৮ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন এক হাজার ৪৭১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়। একই সময়ে ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৫৬ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৫৬ জন এবং মারা গেছেন ৭০৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর