ফুটবল খেলার সময় বজ্রপাতে চারজন নিহত

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ২৩:০২

বজ্রপাতে মৃত্যু-প্রতীকী ছবি

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই কিশোর। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩) ও আপন ইসলাম (১৪), বাবুল হোসেনের ছেলে হাসান আলী (১৪), প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) এবং সাজু মণ্ডলের ছেলে মিম (১৩)।

তারা সবাই দিনাজপুর শহরের নিউটাউন এলাকার বাসিন্দা। এই ঘটনায় আহত দুজন হলেন, মমিনুল ইসলাম (১৫) এবং আতিক (১৫)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ফুটবল খেলার সময় বৃষ্টিতে এই কিশোররা ৮ নম্বর নিউটাউন এলাকায় একটি টিনশেড বাড়িতে আশ্রয় নিয়েছিল। সোমবার বেলা ৩টার দিকে বাড়িটিতে বজ্রপাত হয়। এতে তাৎক্ষণিকভাবে দুই জনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে আরও দুই কিশোরের মৃত্যু হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.  কাজী শামীম হোসেন বলেন, আহত দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর