পরকীয়ার কারণে দুবাই প্রবাসী স্বামীকে হত্যা করে রোকেয়া

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৯:২২

ফাইল ছবি

ফেনীতে দুবাই প্রবাসী সোহেলের পরকীয়া সম্পর্কসহ মৌখিক তালাক দেয়ায় বটি-দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে র‍্যাবকে জানিয়েছে নিহতের স্ত্রী রোকেয়া আক্তার শিউলি। গতকাল শনিবার বিকেলে শিউলিকে কুমিল্লার চৌদ্দগ্রামের খাজুরিয়া এলাকায় তার চাচার বাড়ি থেকে আটক করা হয়।

রোববার (২২ আগস্ট) সকালে ফেনীর মহিপালস্থ র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান র‌্যাব-৭ কোম্পানী অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান।

আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, দুবাই প্রবাসী নিহত সোহেলের সাথে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিলো। এ নিয়ে স্ত্রী রোকেয়া আক্তার শিউলির সাথে দাম্পত্যকলহ বেড়ে যায়। গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে কথা কাটাকাটি হলে প্রবাসী সোহেল তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক প্রদান করে। এতে স্ত্রী শিউলি চরম ক্ষিপ্ত হয়। একপর্যায় স্বামী সোহেল খাটের উপর বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে বটি দিয়ে কুপিয়ে এবং জবাই করে নৃশংসভাবে তাকে হত্যা করে শিউলি।

শিউলির ভাষ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ধুয়ে পাশের ডোবায় ফেলে দেয় সে। পরে শিউলি তার বাবা মারা গেছেন এমন কথা বাড়ির দিরোয়ানকে বলে দু’সন্তান নিয়ে পালিয়ে প্রথমে চট্রগ্রাম ও ফটিকছড়ি যায়। পরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে তার চাচার বাড়িতে অবস্থান নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আটক করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এসময় শিউলির কাছ থেকে দুটি মোবাইল, দেশী-বিদেশী মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার জব্দ করা হয়।

এ ব্যাপরে নিহতের মা মিরালা বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সোহেলের স্ত্রী শিউলির বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তী ব্যবস্থা নিতে শিউলিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের