বরিশালে বিজিবি নামানো হচ্ছে না: বিভাগীয় কমিশনার

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ২১:৪৯

বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, নেতাকর্মীদের বিক্ষোভ-ছবি: সংগৃহীত

পরিস্থিতি শান্ত থাকায় বরিশালে আপাতত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজিবি নামানো হচ্ছে না।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ১০ প্লাটুন বিজিবি চেয়ে আবেদন করেছিল জেলা প্রশাসন। তারা প্রস্তুত আছে। প্রয়োজন হলে সাড়া দেবে।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের বিক্ষোভে গত বুধবার রাতভর উত্তাপ ছড়িয়ে পড়ে। এসবের জেরে লঞ্চ-গাড়ি বন্ধ থাকায় গতকাল বৃহস্পতিবার কার্যত অর্ধদিবস অচল ছিল দক্ষিণাঞ্চল। দিন শেষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

জানা গেছে, এসবের পেছনে রয়েছে দলীয় কোন্দল। বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র সাদিক আবদুল্লার মধ্যকার শীতল রাজনৈতিক দ্বন্দ্ব এবার প্রকাশ্য রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায়ই সিটি করপোরেশনের মেয়রকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের