নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ২৩:৪৬

মরদেহ-প্রতীকী ছবি

নদীতে জাল ফেলে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে শ্রীপুরের ধামলই এলাকায় খীরু নদেছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরে নৌকাডুবির ১৮ ঘন্টা পর নিখোঁজ চিকিৎসক অমিত কুমার রায়ের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ধামলই এলাকায় খীরু নদে লাশটি উদ্ধার করে ডুবুরি দল।

মৃত চিকিৎসক ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ওই নৌকাডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মো. তানভীর (৩২) নামের আরেকজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের সহায়তায় জাল ফেলে উদ্ধারকাজ চালানো হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলের পাশে চিকিৎসকের লাশটি পাওয়া যায়।

ওসি বলেন, খীরু নদে ভ্রমণে এসেছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও চিকিৎসকেরা। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ভালুকাগামী বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় ১০-১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অমিত কুমার রায় ও ডেকোরেটর ব্যবসায়ী তানভীর নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে উঠে পড়েন।

ভালুকা মডেল থানার ওসি বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া দুটি মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর