কুষ্টিয়ায় বাসচাপায় পথচারী নিহত

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৭:২০

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিহনের একটি বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে। একইসঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।

গতকাল সোমবার (১৬ আগস্ট) রাত ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয় । এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি।

যাত্রীরা অভিযোগ করে বলেন, গাড়ির চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলো। আমরা নিষেধ করলেও সে আমাদের কথা শুনেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর