এক্সকাভেটরের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৬:৩৫

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত এক্সকাভেটরের পেছনে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুই নারীসহ তিন জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার রাত ১০টায় বন্দর উপজেলায় দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। স্থানীয় একটি গার্মেন্টস ছুটি হওয়ার পর অনেক শ্রমিক এ বাসে করে বাসায় যাচ্ছিল। নিহত তিন জন গার্মেন্টস শ্রমিক হতে পারে।

বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নবাব সিরাজদৌল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে রাস্তার সংস্কার কাজ করা এক্সকাভেটরের পিছনে ধাক্কা দেয় বাসটি। ফলে, বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসের অন্য যাত্রীরা।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। ফলে, তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। স্থানীয় একটি গার্মেন্টস ছুটি হওয়ার পর অনেক শ্রমিক এ বাসে করে বাসায় যাচ্ছিল। নিহত তিন জন গার্মেন্টস শ্রমিক হতে পারে। তবে পরিচয় শনাক্তের পর বিস্তারিত বলা যাবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও সওজের এক্সকাভেটসহ মিনিবাসটি আটক করা হয়েছে। দুই পরিবহনের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর