যশোরে সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২০:২৩

মরদেহ-প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।

সোমবার (১৬ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার সিংহঝুলি গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাস(২৫) চৌগাছা উপজেলার কয়েরপাড়া এলাকার বাসিন্দা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ভোর ছয়টার দিকে মধু দাস ও তার ছেলে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। কাজ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধু দাস সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছু সময় পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে ছেলে সাগরও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।

এরপর দুজনেরই কারও সাড়া না পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল আটটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক হাদিউজ্জামান বলেন, মধু দাস এর আগেও তিনি তাদের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করেছেন। কাজের তিনি সময় পাশেই দাঁড়িয়েছিলাম। পরপর বাপ-ছেলে সেপটিক ট্যাংকে ঢোকার পর তাদের কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের