শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

সোনারগাঁ উপজেলা প্রতিনিধি | ১৫ আগষ্ট ২০২১, ০২:২১

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বিকেলে একদল দুর্বৃত্ত পৌরসভার মাঠে নির্মিত শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করেছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে সরেজমিনে জানা যায়, সোনারগাঁ পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধূরী বিরুর সমর্থকদের উদ্যোগে সভার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই প্যান্ডেলের চেয়ার ভাঙচুর করে প্যান্ডেলটি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

আবু জাফর বিরুর সমর্থক ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুব আলম মিলন বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের প্যান্ডেল দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধূরী বিরু বলেন,বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এই ধরনের ন্যক্কারজনক কাজ করতে পারে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের