মায়ের জানাজা নিজেই পড়ালেন সমাজকল্যাণমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০৫:৪৫

টানা বৃষ্টি উপেক্ষা করে মায়ের জানাজা পড়ান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ- ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা শামসুন্নাহার বেগম (৯০)। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজেই।

এর আগে বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামসুন্নাহার বেগম। ওইদিন বিকেল ৩টায় তার প্রথম জানাজা হয় ঢাকায়।

পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শামসুন্নাহারের মরদেহ ঢাকা থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় তার নিজ বাড়ি নেওয়া হয়।

মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

শামসুন্নাহার বেগম (৯০) মুক্তিযোদ্ধা সংগঠক প্রয়াত করিম উদ্দিন আহমেদের স্ত্রী। তার ৬ ছেলে ও ৭ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি বাড়িতে অসুস্থ হয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। ওইদিন ঢাকায় সিএমএইচে নেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর