গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ১৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৮:৩৬

ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩ জনের মৃত্যু ও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ এবং উপসর্গে ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৩ জন। এছাড়াও ৪৭২ নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪১৬ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে বুধবার (১১ আগস্ট) সকালে এইসব তথ্য জানা যায়। 

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মৃত ১৩ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৩ জন এবং মাগুরার ১ জন রয়েছেন। পিসিআর ল্যাবে শনাক্ত ১৫৭ জনের মধ্যে ভাঙ্গায় ১৭, বোযালমারীতে ২, নগরকান্দায় ৭, মধুখালীতে ১৪, সদরপুরে ৩৫, চরভদ্রাসনে ১১, সালথা ২ এবং ফরিদপুর সদরে ৬৯ জন। বাকি ৮ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (১১ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৬১ জন।এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৫৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর