শরীয়তপুরে আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ০৫:২৯

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জেলা, সদর উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদস্য এ্যাড. আলমগীর মুন্সী, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার সভাপতি এমএম জাহাঙ্গীর, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন অপু।

এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও কেককাটার কর্মসূচি পালন করা হয়।

রবিবার রাত ১২টা ১ শহরের চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধুর মুর‌্যালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের