গৃহবধূকে একসঙ্গে দুই ডোজ টিকা প্রদানের অভিযোগ

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ০৩:৫৮

ফাইল ছবি

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপজেলার এক গৃহবধূকে একসঙ্গে দুই ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার উপজেলার নারুয়া ইউ‌নিয়নের পাটকিয়াবাড়ী দা‌খিল মাদাসা টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।ওই গৃহবধূর নাম ইসমত আরা (৩১)।

‌ওই গৃহবধূর স্বামী না‌হিদুল হক স্বপন অভিযোগ করে বলেন, ‘পাটকিয়াবাড়ী দা‌খিল মাদ্রাসা টিকাদান কেন্দ্রে কোনো শৃঙ্খলা নাই। একসঙ্গে অনেক জনকে বসিয়ে টিকা দেওয়া হচ্ছে। সকালে আমার স্ত্রী‌ টিকা নিতে গেলে কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাঁর বাম হাতে টিকা দেয়। এরপর আমার স্ত্রী টিকা দেওয়ার স্থানে অন্য হাতে চাপ দিয়ে ধরে রাখেন। সে সময় অন্য এক স্বাস্থ্যকর্মী এসে তার ডান হাতে টিকা দেন।’

বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ‘ভুলবসত এক নারীকে দুটি টিকা দেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই নারীর স্বাস্থ্যগত খোঁজখবর রাখা হচ্ছে এবং টিকা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি ভালো আছেন। এক‌টির স্থানে দুই‌টি দিলে খুব অসু‌বিধা হওয়ার কথা না। তারপরও তাকে নজরদা‌রিতে রাখা হয়েছে। টিকাকেন্দ্রে একসঙ্গে বেশি লোক টিকা নিতে আসাতে ভুলবসত এ ঘটনা ঘটেছে। তবে টিকাগ্রহীতার শারীরিক কোনো সমস্যা হলে টিকা দেওয়ার এক ঘণ্টার মধ্যে সমস্যা দেখা দিত। এক ঘণ্টার বে‌শি সময় অতিবা‌হিত হওয়ায় আশা করা যাচ্ছে তার কোনো সমস্যা হবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর