কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ২৩:৩৫

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার সকালে এলাকায় আদদীন হাসপাতালের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আবুল হাসান জানান, শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বসুন্ধরা রিভারভিউ এলাকার এলাকাবাসী খবর দেয় যে, আদদীন হাসপাতালের উত্তর পাশে এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

যুবকটির বয়স আনুমানিক ৪০ বছর হবে। পরনে ছাই রঙের গোল গলার গেঞ্জি ও নীল রঙের একটা লুঙ্গি গলায় পেঁচানো ছিল। লাশটি ৪/৫ দিন আগের হওয়ায় পচন ধরে গেছে। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আজ (গতকাল) সকালে বসুন্ধরা রিভার ভিউ এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

কীভাবে মারা গেছে বা লাশটি এখানে কিভাবে এলো তা জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকি তথ্য ময়নাতদন্তের পরে বলা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর