হিলিতে মেয়ে হত্যার অভিযোগে মা আটক

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ২৩:০৫

ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বুকে কিল ঘুষি ও পা দিয়ে চাপা দিয়ে ৯ বছরের শিশু মনিষা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোজিনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোজিনা খাতুন হিলির বৈগ্রাম এলাকার মহাসিন আলীর স্ত্রী।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দুপুরে আমরা জানতে পারি যে হিলির বৈগ্রাম এলাকায় রোজিনা খাতুন নামের এক নারী তার ৯ বছরের সন্তানকে মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাকিমপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ সময় আমরাও হাসপাতালে গেলে চিকিৎসক ইতোমধ্যেই তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে আমরা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা থেকে অ্যাম্বুলেন্স সংগ্রহ করে তাদেরকে দিনাজপুর মেডিকেলে পাঠাই।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে সেই শিশুটি মৃত্যুবরণ করে। পরে তার মরদেহ ময়নাতদন্ত করা হয় তাতে মৌখিকভাবে মারধরের কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় এবং আমরাও প্রাথমিক তদন্ত করে সেটিই পাই।

রোজিনা খাতুন সবসময় সন্তান ও স্বামীর প্রতি খারাপ আচরণ করতেন, মারধর করতেন, গালিগালাজ করতেন। একইভাবে তার সন্তানকে এই ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা মহসীন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আজ সকালে রোজিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু ছোট বাচ্চা তার বুকেই বেশি আঘাত পেয়েছে, হয়তো বা তার বুকে কিল-ঘুষি মারছে কিংবা ফেলে দিয়ে বুকে পা দিয়ে পাড়া দিছে এ জাতীয় হতে পারে বলে চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন। তারপরেও বিষয়টি তদন্ত করলে মূল ঘটনাটি বেরিয়ে আসবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর