কেরানীগঞ্জে এনজিও সংস্থার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২১, ২২:৪২

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্মহীন,অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম করছেন বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও, উন্নয়ন সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এনজিও সংস্থার প্রায় ৫০জন অসহায় দরিদ্র নারী গ্রাহককে খাদ্য সহায়তা প্রদান করেছেন। প্রতিটি প্যাকেটে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সামগ্রী চাল ১০ কেজি, আলু ৫ কেজি, তেল ১ কেজি, সাবান ৩ টা, ডাল ১ কেজি, লবন ১ কেজি, এবং মাক্স বক্স। 

কঠোর লকডাউনে কর্মহীন ঋণগ্রহীতারা এসব খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছে। এসময় তারা জানিয়েছেন, করোনাকালীন সময়ে তাদের ঋণের জন্য কোনরকম চাপ দেওয়া হয়নি। উল্টো তাদের খাদ্য সহযোগিতা দিয়ে পাশে আছেন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। 

এসময় উপস্থিত ছিলেন, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, এনজিও সংস্থার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার শামীম হোসাইন, সিনিয়র ব্র্যাক ম্যানেজার জেসমিন আক্তার সহ সংস্থাটির সকল সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর