ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১১

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২১, ০৬:৪৬

ছবিঃ ইন্টারনেট

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত ও করোনার উপসর্গ নিয়ে বিগত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪০৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ৪৫৪ নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩০। এ পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারীর সাহাদাত (৭০), সালথার ছবিরন নেসা (৬০), আলফাডাঙ্গার মনোয়ারা বেগম (৫৫), মাদারীপুর সদরের কোহিনূর বেগম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর আসাদুজ্জামান মোল্লা (৭০)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ৩৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৩, মধুখালীতে ৩০, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ৩, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৮ জন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৮ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর