নরসিংদীতে র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার এক

নরসিংদী প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২১, ০৪:২৯

ছবিঃ সংগৃহীত

নরসিংদী র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১১ টায় নরসিংদী র‍্যাব ক্যাম্পের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার শিবপুর থানাধীন আইয়ূবপুর ইউনিয়নের সাসপুর এলাকার রবিউলের বাড়ির সামনে হতে মাদক ব্যবসায়ী একই ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মৃত মোঃ ছাদেক ভূইয়ার ছেলে মোঃ এবাদুল্লাহ(৩৫) কে ৯৫ পিস ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ ৪৮০০ টাকা ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানাযায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদারী মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। ইয়াবা ও গাঁজা কারবারি হিসেবে এলাকায় অনেক জনশ্রুতি আছে তার। এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে এবং শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর