টিকটকে তরুণীর ছবি আপলোড, সংঘর্ষে আহত ৫০

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২০:৫৬

সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার কবিরপুর গ্রামে টিকটকে তরুণীর ছবি দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, রিমা বেগম, আছিয়া বেগম, সুমন মিয়া, রুবেল মিয়া, জহুর আলী, এবাদুর মিয়া, নিয়ামুল হক, পান্ডব মিয়া, মন্নান মিয়া, ছাদেক মিয়া, কাউছার মিয়া, আহাদ মিয়া, আতাউর রহমান, শামীম মিয়া, হেলাল মিয়া, সোবা বেগম, জোসনা বেগম, মো. ফয়সল মিয়া, হামিদ মিয়া, রাবিয়া খাতুন, ছানা খাতুন।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় কবিরপুর গ্রামের বারিক মিয়ার ছেলে রুবেল মিয়া টিকটকে একই গ্রামের শফিক মিয়ার মেয়ের ছবি দিয়ে একটি টিকটক বানিয়ে গত ১ আগস্ট টিকটকটি আপলোড করা হয়। পরে বুধবার (৪ আগস্ট) বিষয়টি নজরে আসে ওই তরুণীর পরিবারসহ তার স্বজনদের। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর