চাঁপাইনবাবগঞ্জে পৌনে ২ কোটি টাকার হেরোইনসহ তিন ভাই আটক

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ০০:০৮

ছবি: ইন্টারনেট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বারঘরিয়া বাইশপুতুল মন্দিরের পাশে মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সবুর আলী (৩০) ও মো. সোহাগ আলী (২৭)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের