মায়ের দাফন শেষে শ্বাসকষ্টে ছেলের মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৩:২৭

সোহাগ-ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (০২ আগস্ট) চাঁদপুরের হাজীগঞ্জে ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার (২ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়। দাফনের কিছুক্ষণ পরেই তার বড় ছেলে সোহাগের (৪২) শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে পরিবারের লোকজন উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সোহাগ পেশায় একজন ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে তিনি তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর