শিমুলিয়া ঘাটে ৪ লঞ্চকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১ আগষ্ট ২০২১, ১৯:৩৩

ছবিঃ সংগৃহীত

শিমুলিয়া ঘাটে সকাল থেকে লঞ্চে যাত্রীর অনেক বেশি চাপ ছিল। বাংলাবাজার ঘাট থেকে লঞ্চে চড়ে ভোর থেকেই গাদাগাদি করে যাত্রীরা এপারে আসছে। যাত্রীদের মধ্যে কেউ মানছে না সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও কানায় কানায় পূর্ণ করে লঞ্চগুলো যাত্রী নিয়ে এপারে আসছে। কোনো কোনো লঞ্চের পেছনের ছাদেও যাত্রী রয়েছে। 

রোববার (০১ আগস্ট) সকালে অতিরিক্ত যাত্রী বহন করায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে চার লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জ জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ৪ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় চার লঞ্চকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

শিমুলিয়া ঘাটের নদীবন্দর (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা মো. সোলাইমান বলেন, এপারে যাত্রীর কোনো চাপ নেই। দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার নির্দশনা রয়েছে। পরে কোনো নির্দেশনা এলে সেভাবে লঞ্চ চলবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের