ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ১৯:০৬

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৩১ জুলাই) বেলা দেড়টার দিকে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সুজন (১৮), আশানুর রহমানের ছেলে জাকির হোসেন (১৬) ও শহিদুল ইসলামের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইন ভিত্তিক ফ্রি-ফায়ার গেমস খেলছিলো। এসময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বললে সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে। পরে ইলফাজের বাবা শহিদুল (৪৫) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে জখম হয়। এরপর পালিয়ে যায় সুজন।
আহত শহিদুলকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, শহিদুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় ইলফাজ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, খুনিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনার পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর