মাদারীপুরে ট্রাক উল্টে খাদে পড়ে ৪ জন নিহত

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ০৫:৪১

ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় মালামাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামে টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও দুই জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এসে টোলপ্লাজার কাছে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর পড়ে পাশের খাদে চলে যায়। ট্রাকটিকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই দুজন মারা যায়। ৩ থেকে ৪ জনের মৃত্যু হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের