শ্যালিকার নগ্ন ভিডিও ফেসবুকে প্রকাশ, দুলাভাই আটক

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ১৮:১৯

ফাইল ছবি

কুষ্টিয়ায় শ্যালিকার নগ্ন ভিডিও ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ। শ্যালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই দুলাভাই। এরপর নগ্ন ভিডিওটি ফেসবুকে ছাড়েন দুলাভাই। পরে শাশুড়ির করা লিখিত অভিযোগে দুলাভাইকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন পরিষদের পেছনের বাদশার বাড়ি থেকে লম্পট দুলাভাই আবদুর রাজ্জাককে আটক করা হয়। ৩৮ বছর বয়সী এ যুবক একই ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আবদুরর সাত্তারের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, আট বছর আগে ওই কিশোরীর বড় বোনের সঙ্গে রাজ্জাকের বিয়ে হয়। তাদের চার বছরের এক ছেলে রয়েছে। বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৩ জুন স্বামীকে তালাক দেন স্ত্রী। এতে ক্ষুব্ধ হন রাজ্জাক। এরই জেরে ৮ জুলাই সপ্তম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে তুলে নিয়ে আত্মগোপন করেন তিনি। মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ১২ জুলাই কুমারখালী থানায় জিডি করেন ভুক্তভোগীর মা।

এরপর স্কুলছাত্রীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। ২৮ জুলাই নিজের ফেসবুক আইডিতে শ্যালিকার তিন মিনিটের নগ্ন ভিডিও ছাড়েন দুলাভাই আবদুর রাজ্জাক। এরপর শুক্রবার দুপুরে পান্টি ইউনিয়ন পরিষদের পেছনের ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধারসহ রাজ্জাককে আটক করে পুলিশ।

ভুক্তভোগীর মা বলেন, রাজ্জাক বখাটে ছেলে। মাদকসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ায় তাকে তালাক দেন বড় মেয়ে। এতে ক্ষুব্ধ হয়ে ৮ জুলাই ছোট মেয়েকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ভিডিও ফেসবুকে ছাড়েন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও ফেসবুকে নগ্ন ভিডিও ছড়ানোর অভিযোগে রাজ্জাককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের