ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৩০ জুলাই ২০২১, ০৬:৫৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রমজান শিকদার ওরফে রমজান ডাকাতকে (৪৪) গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে পৌরসভার ৭নং ওয়ার্ড ছোলনা গ্রামের ছিরু শিকদারের ছেলে ও আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। ডাকাতিসহ ১০টির বেশি মামলার আসামি রমজান দীর্ঘদিন পলাতক থাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৮/০৭/২০২১ইং) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছোলনা ইটের ভাটার সামনে থেকে গ্রেপ্তার করে তাকে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরে ১৬ মার্চ রাতে উপজেলার বাইখির এলাকায় যতিন বিশ্বাসের মেহগনি বাগানে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ১৭ মার্চ বোয়ালমারী থানার উপপরিদর্শক সাহাদত হোসেন বাদি হয়ে থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেন। মামলা নম্বর-০৯। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমজান শিকদারকে আদালতে পাঠনো হয়।

বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রমজান আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। সে একজন খারাপ প্রকৃতির লোক। ডাকাতির পাশপাশি মাদকসহ আরো সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বোয়ালমারী থানায় ১০টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া আশপাশের থানা গুলোতেও মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থাকায় আইন শৃংখলা বাহিনী তার উপর নজর রাখছিল। রমজান এলাকায় ঢোকামাত্রই গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর