মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম, অতঃপর…

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ২০:৫৫

ছবি: সংগৃহীত

বান্দরবন আলীকদমে কবির নামের ব্যক্তিকে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করে গুরুতর আহত করেছে শ্যালকের মেয়ে ও তাঁর স্বামী। এঘটনায় আহত কবিরকে কক্সবাজার সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে পাট্রাখাইয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কবির গতকাল সোমবার মাগরিবের নামাজের জন্য অযু করলে হঠাৎ পিছন থেকে তাঁর শ্যালক আব্দুল জলিলের মেয়ে রাবেয়া বেগম(২৪) মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে সাথে সাথে কবির মাটিয়ে লুটিয়ে পড়লে রাবেয়ার স্বামী আল-আমিন(২৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা ধাওয়া করলে রাবেয়া ও আল আমিন পালিয়ে যায়।

পরে আহত কবিরকে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সরকারী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর